অপারেশন ডেভিল হান্ট: ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ৪৭

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় রাজধানীর বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এর মধ্যে যাত্রাবাড়ী থানা পুলিশ ৮ জন, বংশাল থানা দুইজন, শেরেবাংলা নগর থানা চারজন, মুগদা থানা ১৫ জন, রূপনগর থানা ছয়জন ও পল্টন মডেল থানা ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গত বৃহস্পতিবার যাত্রাবাড়ী থানা পুলিশ দিনব্যাপী অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। অপরদিকে, বংশাল থানা পুলিশ দিনব্যাপী অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে। শেরেবাংলা নগর থানা পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। মুগদা থানা পুলিশ দিনব্যাপী অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেপ্তার করেছে। রূপনগর থানা পুলিশ ছয়জনকে ও পল্টন মডেল থানা পুলিশ ১২ জনকে গ্রেপ্তার করেছে।




