রাজনীতি

জামালপুর-৫ আসনে জামায়াতের প্রচারনা

নিজস্ব প্রতিবেদক:

জনতার আস্থা ও প্রত্যাশার বন্ধনে নিজেকে সম্পৃক্ত করতে শুক্রবার সকাল থেকে পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে দিনব্যাপী গণসংযোগ ও জনসমাবেশ কর্মসূচি পালন করেন জামালপুর – ৫ আসনের দশদলীয় জোটের বাংলাদেশ জামায়েত ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার।
সকাল থেকে শুরু করে গণসংযোগে তিনি বিভিন্ন পাড়া-মহল্লা ঘুরে সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন।


বিকালে দিনব্যাপী কর্মসূচির সমাপনী  অনুষ্ঠিত হয়। পৌরসভার বেলটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিতি ছিলেন। বাংলাদেশ জামায়েত ইসলামী শহর শাখার ৮নং ওয়ার্ড মোশাররফ হোসেন এর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়েত ইসলামীর প্রার্থী মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!