প্রধান খবরসারাদেশ

ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন বিকল, ২ ঘণ্টা পর সচল রেল যোগাযোগ

ময়মনসিংহ নগরীতে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় ময়মনসিংহ-জামালপুর রেলপথে প্রায় সোয়া দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। এতে ভোগান্তিতে পড়েন ট্রেনটিতে ভ্রমণকারী যাত্রীরা। পরে বিকল ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটি মেরামত করে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাওয়ায় রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। গতকাল শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে নগরীর কলেজ রোড রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। পরে দুপুর সাড়ে ১২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আকতার জামান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়ার পর নগরীর কলেজ রোড রেলক্রসিং এলাকায় যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ময়মনসিংহ-জামালপুর রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তিনি আরও বলেন, বিকল ইঞ্জিনের ত্রুটি সমাধানের পর দুপুর সাড়ে ১২টার দিকে ট্রেনটি দেওয়ানগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়। এরপর অন্যান্য ট্রেনও নির্ধারিত শিডিউল অনুযায়ী চলাচল করছে। ফলে রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!