খেলাধুলা

দিল্লী ক্যাপিটালসের দায়িত্ব নিলেন সৌরভ গাঙ্গুলী

আইপিএলের দল দিল্লী ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন সৌরভ গাঙ্গুলী। দীর্ঘদিন ধরে চলা গুঞ্জন অবশেষে সত্যি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে সৌরভের প্রধান কোচ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে দিল্লী ক্যাপিটালস। দিল্লীর সাথে পুরনো সম্পর্ক সৌরভ গাঙ্গুলীর। ২০১৯ সালে দিল্লী ক্যাপিটালসের মেন্টরের দায়িত্বে ছিলেন তিনি। পরে বিসিসিআই সভাপতি হন সৌরভ। ২০২৪ সালে দিল্লী ক্যাপিটালসের মালিকানার প্রতিষ্ঠান জেএসডব্লিউর ডিরেক্টর অব ক্রিকেটের দায়িত্ব পান সৌরভ গাঙ্গুলী। তিনি দিল্লীতে থাকা অবস্থায় দিল্লীর জার্সিতে খেলেছিলেন মুস্তাফিজুর রহমানও। নানা সময়ে মুস্তাফিজকে প্রশংসাতেও ভাসিয়েছেন সৌরভ। এসএ২০ এর ২০২৫ সালের আসরে প্রিটোরিয়া ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্ব পান সৌরভ। কোচ হিসেবে সেখানেই যাত্রা শুরু করেন তিনি। এবার আইপিএলের মঞ্চে দিল্লী ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্বে দেখা যাবে সৌরভ গাঙ্গুলীকে। এর আগে উইমেন্স প্রিমিয়ার লিগেও দিল্লী ক্যাপিটালসের সাথে যুক্ত ছিলেন সৌরভ। ব্যাটিং কোচ হিসেবে দিল্লীতে যোগ দেওয়ার গুঞ্জন আছে যুবরাজ সিংয়ের, যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। আগামী মৌসুমে দিল্লীর ডেরায় ফিরছেন রিশভ পান্ট। ২০১৬ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত দিল্লীতে খেলেছেন তিনি। সর্বশেষ দুই আসরে লক্ষেèৗ সুপারজায়ান্টসে খেললেও সেভাবে সুবিধা করতে পারেননি। পান্টকে ছাড়া ভালো নেই দিল্লীও। এখনও পর্যন্ত আইপিএলের শিরোপা জিততে না পারা দিল্লী ক্যাপিটালস সর্বশেষ আসরে ৬ষ্ঠ হয়ে টুর্নামেন্ট শেষ করেছে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!