জাতীয়

বঙ্গভবন-প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌরবিদ্যুৎ ব্যবহারের নির্দেশ

বঙ্গভবন, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, পরিকল্পনা কমিশন এবং অর্থ বিভাগে দাপ্তরিক কাজে ব্যবহৃত বিদ্যুতের সিংহভাগ সৌরবিদ্যুৎ ব্যবহারের নির্দেশনা দিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গতকাল মঙ্গলবার ‘সরকারি অফিসে সৌর বিদ্যুতের অধিকতর ব্যবহার নিশ্চিতকরণ’ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে। এতে বলা হয়, সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, বঙ্গভবন, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, পরিকল্পনা কমিশন এবং অর্থ বিভাগে দাপ্তরিক কাজে ব্যবহৃত বিদ্যুতের সিংহভাগ সৌরবিদ্যুৎ ব্যবহার করতে হবে। অন্যান্য সরকারি দপ্তরে পর্যায়ক্রমে সৌর বিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। পরিপত্রে বলা হয়েছে, এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!