সারাদেশ

জামালপুরে জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খানের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিবেদক:

জামালপুর শহরকে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য করে গড়ে তুলতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু করেছে জেলা যুবদল। সোমবার সকালে জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খানের নেতৃত্বে জামালপুর শহরের জজ কোর্টের সামনে থেকে এই পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয়।

শহরের জজ কোর্ট এলাকা থেকে সকাল বাজার পর্যন্ত এই পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে শহরের জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণের পাশাপাশি নাগরিকদের পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করা হয়। এ সময় জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান বলেন, ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ’ তাই শুধু প্রশাসন বা পৌর কর্তৃপক্ষের ওপর নির্ভর না করে শহর পরিচ্ছন্ন রাখতে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন, সাবেক ছাত্র নেতা, মোঃ হাবিবুর রহমান রতন, সাবেক স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ ইকরামুল হোসেন মানিক, জেলা যুবদলের সদস্য মোঃ ইমরান কায়সারসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

পরিচ্ছন্নতা অভিযানে শহরের ড্রেনে ময়লা-আবর্জনা না ফেলা, নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলা এবং পরিবেশ রক্ষায় বেশি করে গাছ লাগানোর আহ্বান জানানো হয়। পাশাপাশি নাগরিকদের সচেতন করে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও আধুনিক পৌরসভা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

 

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!