সারাদেশরাজনীতি

জামালপুরে জলাবদ্ধতা নিরসনে মেয়র প্রার্থী সোহেল রানা খানের নেতৃত্বে খাল পরিস্কার অভিযান

নিজস্ব প্রতিবেদক:
জামালপুর শহরের জলাবদ্ধতা নিরসনের অংশ হিসেবে গবাখালি খাল পরিস্কার অভিযান শুরু করেছে জেলা যুবদলের সদস্য সচিব ও মেয়র প্রার্থী সোহেল রানা খান। সোমবার সকালে এই খাল পরিস্কার অভিযান শুরু করা হয়।
গেলো ক’দিনের বৃষ্টিতে জামালপুর শহরজুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক জলাবদ্ধতা। শহরের পানি নিস্কাষনের অন্যতম মাধ্যম গবাখালি খাল দীর্ঘদিন থেকে পরিস্কার না করায় আর্বজনা আর কচুরি পানায় স্বাভাবিক পানি নিস্কাষন চরমভাবে বাঁধাগ্রস্ত হচ্ছে। শহরের জলাবদ্ধতা নিরসনের অংশ হিসেবে সোমবার দুপুরে জেলা যুবদল গবাখলি খাল পরিস্কার অভিযান শুরু করে। পরিস্কার অভিযানে জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান, যুবদল নেতা ইমরান হোসেন, মোহাম্মদ রতন ছাড়াও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশ নেয়। এ সময় জেলা যুবদলের সদস্য সচিব ও মেয়র প্রার্থী সোহেল রানা খান বলেন, শহরের পানি নিস্কাষন স্বাভাবিক রাখতে গবাখালি খালসহ সকল ড্রেন পরিস্কার করার উদ্যোগ নেয়া হয়েছে এবং যতোদিন সময় লাগে এই পরিস্কার অভিযান অব্যাহত রাখা হবে।

তিনি বলেন, মানুষের জন্য কিছু করতে পারা বা সেবা করার মূল্য উদ্দেশ্যেই হচ্ছে মহান আল্লাহ এর সন্তুষ্টি। তবে রাজনৈতিক নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণকেও এগিয়ে আসতে হবে, তবেই এমন প্রাকৃতিক দূর্যোগ সহজেই মোকাবেলা করা সম্ভব।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!