খেলাধুলা

শানাকাকে এক ওভারে পাঁচ ছক্কা হাঁকালেন পাওয়েল

ছক্কা হাঁকানোর দক্ষতায় ক্যারিবিয়ানদের জুড়ি নেই। গেইল-পোলার্ডরা ইতোমধ্যে নিজেদের জাত চিনিয়েছেন। স্লগ ওভারে ছক্কা মারায় বিশ^জুড়ে বেশ জনপ্রিয়তা পেয়েছেন আন্দ্রে রাসেলও। তাদের উত্তরসূত্রী হিসেবে এখন ফ্র্যাঞ্চাইজি লিগে ছক্কার ঝড় বসান রোভমান পাওয়েল। দাসুন শানাকাকে এক ওভারে পাঁচ ছক্কা হাঁকিয়ে এবার আলোচনায় এসেছেন এই ক্যারিবিয়ান ব্যাটার। যুক্তরাষ্ট্রের মেজর লিগে লস অ্যাঞ্জেলসের হয়ে খেলছেন রোভমান পাওয়েল। জেসন হোল্ডারের নেতৃত্বাধীন দলের অর্ধেকই ক্যারিবিয়ান ক্রিকেটার। ডালাসে সেটেল অর্কাসের বিপক্ষে গতকাল ব্যাট হাতে ঝলক দেখিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। যার বড় চমক ছিল রোভমান পাওয়ালের হাঁকানো এক ওভারে পাঁচ ছক্কা। ঘটনাটি ম্যাচের ১৭তম ওভারের। তিন ওভারে ২৯ রান দেওয়া শানাকা এসেছিলেন স্লগ ওভারে নিজের শেষ ওভার করতে। কিন্তু ওভারের প্রথম বলেই ডিপ স্কয়ার দিয়ে ছক্কা হাঁকান পাওয়েল। দ্বিতীয় বলে লং অন, তৃতীয় বলে মিড উইকেট, চতুর্থ বলে লং অফ এবং পঞ্চম বলে লং অনের মাথার ওপর দিয়ে ছক্কা। এর মধ্যে চতুর্থ বলে হাঁকানো ছক্কাটি ছিল ১০৫ মিটার, যা স্টেডিয়ামের গ্যালারি ছাড়িয়ে বাইরে আছড়ে পড়েছিল। তবে টানা ৫ ছক্কা হাঁকিয়ে শেষ বলে আর রক্ষা পেলেন না। অফ স্টাম্পের বাইরে বেরিয়ে যাওয়া বলকে মিড উইকেটে খেলতে গিয়ে গড়বড় করে ফেলেন। স্কয়ারে দাঁড়িয়ে সেই ক্যাচটি লুফে নেন বার্টমান। ৩৭ রানে পাওয়েলের ঝড়ো ব্যাটিংয়ের ইতি হলেও লস অ্যাঞ্জেলস নির্ধারিত ২০ ওভারে তোলে ১৯৬ রান। জবাবে ব্যাট করতে নেমে সিয়াটল অর্কাস ১৫.৩ ওভারে গুটিয়ে যায় মাত্র ১১৫ রানে। ফলে বড় ব্যবধানে জয় তুলে নেয় লস অ্যাঞ্জেলস।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!