খেলাধুলা

আজ ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে টাইগাররা

দীর্ঘ ১৫ বছর পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। চেনা কন্ডিশনে খেলতে নামা স্বাগতিক দল যখন নিজেদের চেনা আঙিনায় আত্মবিশ^াসে টইটুম্বুর, তখন সফরকারী অস্ট্রেলিয়া শিবির কিছুটা বিপর্যস্ত। নিয়মিত অধিনায়ক মিচেল মার্শ চোটের কারণে দলের বাইরে এবং তারকা ওপেনার ট্র্যাভিস হেডকে পুরো সফর থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। ফলে একপ্রকার অনভিজ্ঞ দল নিয়েই ঢাকায় পা রেখেছে অজিরা। ঐতিহাসিকভাবে বাংলাদেশের মাটিতে যেকোনো সফরকারী দলের মূল ভীতি থাকে স্পিন আক্রমণ। তবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবার সম্পূর্ণ ভিন্ন এক চিত্র অপেক্ষা করছে অস্ট্রেলিয়ার জন্য। সাম্প্রতিক সময়ে মিরপুরের পিচে স্পিনারদের চেয়ে পেসাররাই বেশি আধিপত্য বিস্তার করছেন। পরিসংখ্যান বলছে, চলতি বছরে মিরপুরে অনুষ্ঠিত ম্যাচগুলোতে পেসাররা মাত্র ২২.৬০ গড়ে ৬৯টি উইকেট শিকার করেছেন, যেখানে স্পিনারদের ঝুলিতে গেছে ৩৫.৫০ গড়ে মাত্র ২৬টি উইকেট। তাছাড়া, ২০২৩ সালের পর থেকে এই মাঠে কোনো দলই ওয়ানডেতে ৩০০ রানের গণ্ডি পার করতে পারেনি, যা প্রমাণ করে বোলাররা এখানে কতটা সুবিধা পাচ্ছেন। এই সিরিজে ক্রিকেটপ্রেমীদের বাড়তি নজর থাকবে বাংলাদেশের তরুণ গতি তারকা নাহিদ রানা এবং অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ব্যাটার মার্নাস লাবুশেনের দ্বৈরথের ওপর। পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ৬ ওয়ানডেতে ১৭.৪৩ গড়ে ১৬ উইকেট নিয়ে বিশ^ ক্রিকেটের নতুন সেনসেশন এখন নাহিদ রানা। অজি ব্যাটারদের গতিতে পরাস্ত করতে রানা হবেন টাইগারদের প্রধান অস্ত্র। অন্যদিকে, তীব্র অফ-ফর্মে থাকা লাবুশেনের জন্য এই সিরিজটি দলে টিকে থাকার অগ্নিপরীক্ষা। শেষ ১৩ ইনিংসে মাত্র ১২.৪৬ গড়ে রান করা লাবুশেন যদি এবারও ব্যর্থ হন, তবে কুপার কনোলি বা লিয়াম স্কটের মতো তরুণরা তার জায়গা কেড়ে নিতে প্রস্তুত। ঘরের মাঠে শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিপক্ষে টানা চার সিরিজ জেতা বাংলাদেশ দল এবারও জয়ের সেই ধারাবাহিকতা বজায় রাখতে মরিয়া। অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে দলে ফিরতে যাচ্ছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন, যিনি ২০২২ সালের আগস্টের পর প্রথম ওয়ানডে খেলার অপেক্ষায় আছেন। স্বাগতিকদের মূল শক্তি হতে যাচ্ছে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং নাহিদ রানার পেস ত্রয়ী। অন্যদিকে, মিরপুরের গতিময় উইকেটের সুবিধা নিতে নাথান এলিসের সাথে পেস আক্রমণে জাভিয়ের বার্টলেট এবং বেন ডোয়ারশুইসকে যুক্ত করতে পারে অস্ট্রেলিয়া। আজ সকাল ১১টায় শুরু হবে এই ম্যাচটি।

সম্পর্কিত প্রবন্ধ

Check Also
Close
Back to top button
error: Content is protected !!