সারাদেশ

দেওয়ানগঞ্জে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

জিএম বাবু, নিজস্ব প্রতিবেদক:

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ছাইদুর রহমান নামে এক মাদ্রাসা শিক্ষককে আটক করা হয়েছে। ৪ মে দুপুরের দিকে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ উপজেলা পরিষদ এলাকা থেকে ওই মাদ্রাসা শিক্ষককে আটক করে।
সাইদুর রহমান(৪৫) দেওয়ানগঞ্জ  উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়নের সাকোঁয়াপাড়া গ্রামের জুরান আলী মিস্ত্রির ছেলে। তিনি সাকোঁয়া পাড়া মদিনাতুল উলুম মডেল মাদরাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষক হিসেবে কর্মরত।
জানা যায়, দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের সাঁকোয়াপাড়া গ্রামের এক দিনমজুরের আট বছর বয়সি কন্যা শিশু মদিনাতুল উলুম নূরানি মডেল মাদ্রাসায় ৩য় শ্রেণিতে পড়ে। ওই মাদ্রাসার শিক্ষক সাইদুর রহমান গত ২৬ এপ্রিল দুপুরে তাঁর নিজ বাড়িতে ওই শিক্ষার্থীকে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টার করে। এক পর্যায়ে ঘর থেকে ওই শিক্ষার্থী দৌড়ে বাড়িতে চলে যায়। বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতে সোমবার মাদ্রাসা শিক্ষক সাইদুর রহমানকে আটক করা হয়।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, শিক্ষার্থীর বাবা আব্দুল খালেকের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে আটক করে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!