সারাদেশ
ইসলামপুরে সাংবাদিকের জমি দখলকারী গ্রেফতার

রোকনুজ্জামান সবুজ ইসলামপুর প্রতিনিধি:
জামালপুরের ইসলামপুর চরপুটিমারি আকন্দপাড়া এলাকায় সাংবাদিকের জমি দখলকারীদের গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার ভোরে আকন্দ পাড়া নিজ বাড়ী থেকে জবরদখলের অভিযোগের মামলায় আসামিদের গ্রেফতার করা হয়।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাইয়ুম গাজী জানান,উপজেলার চরপুটিমারী আকন্দ পাড়ার সাংবাদিক মনির হোসেনের বড় ভায়ের দায়ের করা মামলায় আসামিদের গ্রেফতার করা হয়েছে।
তিনি আরোও জানান,গত বুধবার আসামিরা চরপুটিমারী আকন্দ পাড়া দশআনি নদীর পুর্বপাড়ে দেশীয় অস্ত্র নিয়ে একটি সংবদ্ধ দল জোর করে জমি জবরদখল করে, ঘটনাস্থলে পুলিশ সহ সাংবাদিক উপস্থিত হলে তাদেরকেও ভয়ভীতি প্রদর্শন করে তারা। সাংবাদিক মনিরের বড় ভাই বাদী ১৬ জনের নামে জবরদখল মামলা দায়ের করে। পরে অভিযান চালিয়ে সরুজ মিয়া ও সাদা মিয়া নামের দুজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যহত থাকবে বলেও জানান ওসি।




