খেলাধুলা

চালু হবে আফ্রিকান কাপ

অনেক দিন ধরেই হয়ে আসছে এশিয়া কাপ। এশিয়ার অঞ্চলের দেশগুলোর শ্রেষ্ঠত্বের এই লড়াই বিশ^জুড়ে বেশ জনপ্রিয়। সাথে বাড়তি মাত্রা যোগ করে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের লড়াই। কিছুদিন আগে এশিয়া কাপের আদলে ইউরো নেশন্স কাপের আয়োজনের পরিকল্পনা জানা গিয়েছিল। এবার আফ্রিকান দলগুলোকে নিয়ে আফ্রিকা কাপ আয়োজনের আলোচনার কথা জানা গেছে। আফ্রিকান ক্রিকেটের প্রশাসকরা সেই সাথে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়াকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের পরিকল্পনার কথাও জানিয়েছেন। এই তিন দেশ ২০২৭ ওয়ানডে বিশ^কাপের আয়োজকের দায়িত্বে রয়েছে। ত্রিদেশীয় সিরিজ আয়োজনের পাশাপাশি ৬ দল নিয়ে আফ্রিকান কাপ আয়োজনের পরিকল্পনার কথাও জানানো হয়েছে। সব আলোচনা হয়েছে নামিবিয়ায় সর্বশেষ আইসিসির আফ্রিকা অঞ্চলের কনফারেন্সে। ৬ দলের আফ্রিকান কাপ এ বছরই মাঠে গড়াচ্ছে না যদিও। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ চলতি বছরেই আয়োজনের চেষ্টা চালাচ্ছে আফ্রিকান ক্রিকেট অ্যাসোসিয়েশন (এসিসি)। এ ব্যাপারে আইসিসির সাথে আলোচনা করবে আফ্রিকান ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ত্রিদেশীয় সিরিজ সফলভাবে আয়োজন করে আফ্রিকান কাপ আয়োজনের দিকে আগাবে এসিসি। কিছু ব্যাপারে প্রাথমিক সিদ্ধান নিয়ে রাখা হয়েছে। আফ্রিকান কাপের বেশিরভাগ ম্যাচ নামিবিয়াতে আয়োজন করা হবে, দেশটির ক্রিকেটীয় কাঠামোর বৃদ্ধিতে যা বেশ সহায়ক ভূমিকা পালন করবে। সাথে দুই পূর্ণ সদস্য দেশ জিম্বাবুয়ে এবং দক্ষিণ আফ্রিকার অংশগ্রহণ টুর্নামেন্টের এবং আফ্রিকান ক্রিকেটের আর্থিক স্বচ্ছলতায় অবদান রাখবে বলে ধারণা করা যাচ্ছে। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়া বাদে আফ্রিকান কাপের বাকি ৩ দল আসবে আফ্রিকা অঞ্চলের বাছাইপর্ব পার করে। এশিয়া কাপে ওমান, সংযুক্ত আরব আমিরাতের মত সহযোগী সদস্য দলগুলো নিয়মিত পূর্ণ সদস্য দেশের সাথে খেলার সুযোগ পায়। আফ্রিকান কাপে উগান্ডা, কেনিয়া, তানজানিয়ার মত দলগুলোকে সুযোগ করে দিতে চান আফ্রিকান ক্রিকেটের কর্তারা।

সম্পর্কিত প্রবন্ধ

Check Also
Close
Back to top button
error: Content is protected !!