সারাদেশ

জামালপুরে নদ খননের নামে কৃষি জমি খনন

নিজস্ব প্রতিবেদক:
জামালপুরে বিআইডব্লিউটিএ’এর উদ্যোগে ব্রহ্মপুত্র নদ খনন প্রকল্পের নামে কৃষি জমি খনন করার অভিযোগ উঠেছে। এতে বিলীন হচ্ছে স্থানীয় কৃষকদের কৃষি জমি।
জানা যায়, ব্রহ্মপুত্র নদের নাব্যতা ফেরাতে নদ খনন শুরু করে বিআইডব্লিউটিএ। কিন্তু ড্রেজিংয়ের নামে শুধু নদ নয় বরং নদের তীরবর্তী ফসলি জমির বুক চিরে তোলা হচ্ছে বালি। এতে করে নদীতে বিলীন হয়ে যাচ্ছে কৃষকদের কৃষি জমি এবং দেখা দিয়েছে তীব্র ভাঙ্গন।
স্থানীয় কৃষকরা বলছেন, বর্তমান নদ থেকে ১ হাজার ফুট দূরে পাড়ের দিকে খনন করা হচ্ছে। এতে করে তাদের কৃষি জমি নদে বিলীন হয়ে যাচ্ছে। এবং তাদের বাড়িঘর নদী গর্ভে চলে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। তাই নদ শাসনের নামে কৃষি জমি খনন না করে মূল নদ খনন করার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছে স্থানীয় ক্ষতিগ্রস্থ কৃষকরা।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!