সারাদেশ

মাদারগঞ্জে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আওয়ামী লীগ নেতা পলাতক

খাদেমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় থ্যালাসেমিয়ায় আক্রান্ত ১২ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য মাসুদুর রহমান মাসুদের (৪৫) বিরুদ্ধে। শনিবার বিকালে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ভেলামারী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার রাতেই শিশুটির মা বাদী হয়ে মাদারগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত মাসুদুর রহমান মাসুদ কড়ইচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি সদস্য ছিলেন। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে।

জানা যায়, শনিবার বিকালে শিশুটিকে বাড়িতে একা রেখে শিশুটির মা তার দেবরকে রাস্তায় এগিয়ে দিতে যান। পরে সেখান থেকে শিশুটির মা তার জেঠা শশুরের বাড়িতে যান। এই সুযোগে শিশুটির প্রতিবেশী দাদা মাসুদুর রহমান মাসুদ মেয়েটিকে একা পেয়ে ধর্ষণ করে। এই কথা কাউকে বললে মেরে ফেলার হুমকি দেয় শিশুটিকে। পরে শিশুটি কান্না করে তার মাকে সব খুলে বলে। ধর্ষণের ঘটনার সত্যতা প্রমাণিত হলে সাবেক ইউপি সদস্য মাসুদকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান স্থায়ীরা।

এ বিষয়ে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা মাসুদুর রহমান মাসুদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্ঠা করা হলে তার ব্যবহৃত নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, এ ঘটনায় শিশুটির মা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। শিশুটিকে মেডিকেলের জন্য জামালপুরে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত মাসুদ পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্ঠা চলছে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!