জাতীয়

২৮১ কোটি টাকায় হবে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সংযোগ সড়ক উন্নয়ন

জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সঙ্গে লক্ষ্মীপুর, নোয়াখালী ও ফেনী জেলার সংযোগকারী সড়ক যথাযথ মানে উন্নীতকরণ প্রকল্পের দুটি প্যাকেজের পূর্তকাজের ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। প্রকল্প দুটিতে মোট ব্যয় হবে ২৮১ কোটি টাকা। গতকাল বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় প্রস্তাব দুটিতে অনুমোদন দেওয়া হয়। সভায় কমিটির সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় ‘জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সঙ্গে লক্ষ্মীপুর, নোয়াখালী ও ফেনী জেলা সংযোগকারী সড়ক যথাযথ মানে উন্নীতকরণ’ প্রকল্পের (প্যাকেজ-ডব্লিউপি-১) পূর্তকাজ ক্রয়ের জন্য আহ্বান করা দরপত্রের প্রস্তাব উপস্থাপন করা হয়। এতে ৭টি দরপ্রস্তাব জমা পড়ে। এর মধ্যে ৪টি কারিগরিভাবে রেসপনসিভ হিসেবে বিবেচিত হয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসি কর্তৃক সুপারিশকৃত রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান এম এ এইচ কন্সট্রাকশন লিমিটেড, ঢাকা প্রকল্পটি বাস্তবায়ন করবে। এতে ব্যয় হবে ১৩৪ কোটি ৫২ লাখ টাকা। এছাড়া একই প্রকল্পের (প্যাকেজ-ডব্লিউপি-২) পূর্তকাজের ক্রয় প্রস্তাবেও অনুমোদন দিয়েছে কমিটি। এ প্যাকেজের জন্য আহ্বান করা দরপত্রে ছয়টি দরপ্রস্তাব জমা পড়ে। এর মধ্যে দুটি কারিগরিভাবে রেসপনসিভ হিসেবে বিবেচিত হয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসি কর্তৃক সুপারিশকৃত রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান যৌথভাবে আসিফ ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড এবং রিমি নির্মাণ লিমিটেড, ঢাকা প্রকল্পটি বাস্তবায়ন করবে। এতে ব্যয় হবে ১৪৬ কোটি ৪৭ লাখ টাকা।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!