খেলাধুলা

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের কোচ থাকছেন আনচেলত্তি

কার্লো আনচেলত্তির ওপর দীর্ঘমেয়াদি আস্থা রাখছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন, সিবিএফ। ইতালিয়ান এই কোচের সঙ্গে চুক্তির মেয়াদ আরও চার বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। সবকিছু ঠিক থাকলে ২০৩০ বিশ^কাপ পর্যন্ত ব্রাজিল জাতীয় দলের দায়িত্বে থাকবেন আনচেলত্তি।

গত শুক্রবার ফোর্তালেজায় অনুষ্ঠিত ‘ফুটপ্রো এক্সপো’ কনফারেন্সে বিষয়টি নিশ্চিত করেন সিবিএফ সভাপতি সামির জাউদ। তিনি জানান, বিশ^কাপ শুরুর আগেই নতুন চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। বর্তমানে দুই পক্ষের আইনজীবীরা চুক্তির বিভিন্ন দিক নিয়ে কাজ করছেন।

গত বছরের মে মাসে ব্রাজিলের দায়িত্ব নেন ৬৬ বছর বয়সী আনচেলত্তি। তার অধীনেই ২০২৬ বিশ^কাপের টিকিট নিশ্চিত করেছে পাঁচবারের বিশ^চ্যাম্পিয়নরা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় আগামী ১১ জুন শুরু হবে এবারের বিশ^কাপ।

সিবিএফ সূত্র বলছে, আনচেলত্তি নিজেও দীর্ঘ সময় ব্রাজিলের সঙ্গে থাকতে আগ্রহী। গত কয়েক মাস ধরেই চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে আলোচনা চলছিল। অবশেষে সেই আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।

রিয়াল মাদ্রিদ, এসি মিলান ও চেলসির মতো ইউরোপের বড় ক্লাব সামলানো আনচেলত্তি কোচ হিসেবে জিতেছেন রেকর্ড পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর দলেও এসেছে স্থিতি। যদিও নেইমারের ফিটনেস নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে, তবু বিশ^কাপের আগে দল গুছিয়ে নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছেন তিনি।

আগামী ১৮ মে রিও ডি জেনিরোতে বিশ^কাপের জন্য ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন আনচেলত্তি। এরপর ৩১ মে মারাকানা স্টেডিয়ামে পানামার বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সেলেসাওরা।

বিশ^কাপে ‘সি’ গ্রুপে ব্রাজিলের প্রতিপক্ষ মরক্কো, স্কটল্যান্ড ও হাইতি। নিউ জার্সিতে ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ^কাপ অভিযান শুরু করবে দলটি।

সিবিএফের এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবেই দেখছেন ব্রাজিলের সাবেক ফুটবলার ও বিশ্লেষকেরা। তাদের মতে, বড় টুর্নামেন্টের আগে কোচিং স্টাফে স্থিরতা থাকাটা দলের জন্য গুরুত্বপূর্ণ। আর সেই জায়গায় আনচেলত্তির অভিজ্ঞতা ব্রাজিলকে বাড়তি আত্মবিশ^াস দেবে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!