খেলাধুলা

হাসানকে যে পরামর্শ দিলেন সাকিব

কদিন ধরে দারুণ ফর্মে রয়েছেন হাসান মাহমুদ। তরুণ এই পেসার মাতিয়ে এসেছেন ইংলিশ কাউন্টি। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে কাউন্টি খেলার কৃতিত্ব যার, সেই সাকিবের বাহবাও পেয়েছেন হাসান। লঙ্কা প্রিমিয়ার লিগে এবার ডাক পেয়েছেন এক ঝাঁক বাংলাদেশি। সেখানেই সাকিবের সাথে দেখা হয় হাসানের। সঙ্গে ছিলেন মেহেদী হাসান মিরাজও। এলপিএলে সাকিব জাফনা কিংস এবং মিরাজ গল গ্যালান্টসের হয়ে খেলছেন। হাসান খেলেছেন কলম্বো ক্যাপসের হয়ে। এলপিএলে আসার পর সাকিবের সাথে কী নিয়ে কথা হলো, জানতে চাইলে হাসান সাংবাদিকদের বলেন, ‘উনি আসার পর আমরা বসেছিলাম হোটেলে। আমি, মিরাজ ভাই, উনি একসাথে। অনেকক্ষণ কথা হয়েছে খেলাধুলা নিয়ে। উনি আমার কাউন্টি ম্যাচও দেখেছিলেন। অনেক এপ্রিশিয়েট করেছেন। বলেছেন ফিট থাকতে আর যা হচ্ছে আলহামদুলিল্লাহ। সব জায়গায় নিজের সেরাটা দিতে।’ ২০২৪ সালের ৫ আগস্টের পর আর দেশে আসেননি সাকিব। বাংলাদেশের হয়েও আপাতত খেলছেন না। জাতীয় দলের সতীর্থদের সাথে তার দেখা হওয়ার একমাত্র সুযোগ তাই এসব ফ্র্যাঞ্চাইজি লিগ। সাকিব অংশ নিচ্ছেন বলে এলপিএল ঘিরে বাংলাদেশিদের মধ্যেও আগ্রহ তুঙ্গে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!