আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে সুপারট্যাঙ্কারসহ ৪ তেলবাহী জাহাজে আগুন

হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে কমপক্ষে চারটি তেলবাহী জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইরানের নৌবাহিনী ও রেভোলিউশনারি গার্ডস (আইআরজিসি)। গতকাল শনিবার আল জাজিরার এক প্রতিবেদনে এই দুর্ঘটনার খবর জানানো হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর সামরিক অভিযান শুরু করার পর থেকে তেহরান কঠোর অবস্থান নিয়েছে এবং সাফ জানিয়ে দিয়েছে, প্রণালিটি পার হতে হলে প্রতিটি জাহাজকে অবশ্যই তাদের পূর্বানুমতি নিতে হবে। ক্ষতিগ্রস্ত জলযানগুলোর নাম বা কোন দেশের পতাকা বাহী ছিল, সে বিষয়ে ইরানি সামরিক বাহিনী সুনির্দিষ্টভাবে কিছু জানায়নি। তবে আইআরজিসি নিশ্চিত করেছে, দক্ষিণ হরমুজ অঞ্চলে ক্ষতিগ্রস্ত হওয়া নৌযানগুলোর মধ্যে একটি বিশাল আকৃতির সুপারট্যাঙ্কারও রয়েছে। এর আগে চলতি সপ্তাহের শুরুতে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের কালিবাফ স্পষ্ট করে জানিয়েছিলেন, হরমুজ প্রণালি আর কখনোই আগের অবস্থায় ফিরে যাবে না। তিনি বলেন, ওয়াশিংটন ইসলামাবাদ স্মারকপত্রের সঙ্গে মিলে যায় এমন দাবিগুলো মেনে নিলেই কেবল এই জলপথটি পুনরায় খুলে দেওয়া হবে।
সূত্র: আল জাজিরা

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!