জাতীয়

হজে গিয়ে এপর্যন্ত ১২ মৃত্যু, পৌঁছেছেন ৫০ হাজার ৯৬ জন

বাংলাদেশ থেকে হজে গিয়ে এখন পর্যন্ত মারা গেছেন ১২ জন। মৃতদের মধ্যে ১০ জন পুরুষ আর ২ জন মহিলা। আর ৮ মে পর্যন্ত সৌদি পৌঁছেছেন ৫০ হাজার ৯৬ জন। গতকাল শনিবার হজ বুলেটিনে থেকে এসব তথ্য জানা গেছে। বুলেটিনে বলা হয়, মৃতদের মধ্যে ১০ জন মক্কায় আর ২ জন মদিনায় মারা যান। এবার সরকারি মাধ্যমে হজে গেছেন ৪ হাজার ৭১ জন। অন্যদিকে বেসরকারি মাধ্যমে গেছেন ৪৬ হাজার ২৫ জন হজযাত্রী। এসব যাত্রী মোট ১২৮টি ফ্লাইটে যান। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৫৯টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৪৭টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ২২টি ফ্লাইটে এবার হজযাত্রী পরিবহন করা হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এখন পর্যন্ত পরিবহন করেছে ২৩ হাজার ৫৯১ জন, সৌদি এয়ারলাইন্স ১৭ হাজার ৬৪৬ এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিবহন করেছে ৮ হাজার ৮৫৯ জন। গত ৮ মে পর্যন্ত সৌদি পৌঁছেছেন সর্বমোট ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী। এ বছর পবিত্র হজ পালিত হবে ২৬ মে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!