বিনোদন

যে কারণে ভয়ে কুঁকড়ে আছেন ঊর্বশী

বিশ্বের সবচেয়ে কম বয়সি সুন্দরী নারী হিসেবে নিজেকে দাবি করেন বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউতেলা। কখনো নিজের নামে মন্দিরের কথা বলে সামাজিক মাধ্যমে কটাক্ষের শিকার হয়েছেন, আবার কখনো কান চলচ্চিত্র উৎসবে ছেঁড়া পোশাক পরে তির্যক মন্তব্যের মুখে পড়েছেন। অভিনেত্রী মুখ খুললেই বিতর্ক। সম্প্রতি নিজের ৩২তম জন্মদিনে হীরা বসানো কেক কেটে উদযাপন করেছেন। তার পরেই সামাজিক মাধ্যমে একটি পোস্টে লিখেছেন- একটা ভয় যেন ভেতর থেকে কুঁকড়ে দিচ্ছে তাকে। হঠাৎ কোন ভয় ঘিরে ধরেছে অভিনেত্রীকে? হাতে বড় সংস্থার সিনেমা না-ই থাকতে পারে। তবে অভিনেত্রীর ব্যস্ততার অন্ত নেই। এর মাঝে নিয়মিত বিদেশেও গেছেন। তার মধ্যে একাধিকবার দুবাইও গেছেন। সেখানকার মঞ্চে অনুষ্ঠান করেছেন। সম্প্রতি অভিনেত্রী বলেন, পশ্চিম এশিয়ার দেশগুলোতে তার প্রচুর ভক্তের বাস। এ মুহূর্তে সেখানেই অস্থির অবস্থা। সেখানকার দেশগুলো একে অপরের সঙ্গে যুদ্ধে ব্যস্ত। আর এ পরিস্থিতি তার মনের ওপরেও প্রভাব ফেলেছে। এই যুদ্ধ পরিস্থিতিতে তিনি কুয়েতে ছিলেন। ভারতে ফেরার বিমানে ওঠার সময় তার চোখ ছলছল করে ওঠে। ঊর্বশী একেবারে নিরাপদে ভারতে ফিরেছেন। তবে তিনি বলেন, ‘যখন বিমানে উঠলাম, তখনো ঠিক ছিলাম। কিন্তু বিমান আকাশে উড়তেই যেন একটা ভয় ঘিরে ধরে। কী জানি কী হলো! ভীষণ ভয় পেতে শুরু করলাম। বলা ভালো- ভয়ে কাঁপছিলাম। আসলে ভীষণ উদ্বেগে আছি, চিন্তায় আছি।’

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!