সারাদেশ

মেলান্দহে সাধারণ মানুষের দান করা জমিতে প্রশাসনের নতুন সড়ক নির্মাণ, খুশি স্থানীয় বাসিন্দারা

নিজস্ব প্রতিবেদক:

জামালপুরের মেলান্দহ উপজেলায় সাধারণ মানুষের দানকরা জমিতে প্রশাসনের উদ্যোগে সড়ক নির্মাণ করা হয়েছে। গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) প্রকল্পের আওতায় এই সড়ক নির্মাণ করা হয়। দীর্ঘদিন পর সড়ক নির্মাণ হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা।

গ্রামীণ অবকাঠামো রক্ষনাবেক্ষণ (টিআর) প্রকল্পের আওতায় নির্মিত সড়কের কাজ পরিদর্শন করেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা। রবিবার (০১ মার্চ) দুপুরে মেলান্দহ বাজারের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন মোঃ চান মিয়ার বাড়ি থেকে মিজান নগর মসজিদ পর্যন্ত নতুন রাস্তা পরিদর্শন করেন তিনি। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, পৌরসভার সহকারী প্রকৌশলীসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

জামালপুরের মেলান্দহ বাজারের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন মোঃ চান মিয়ার বাড়ি থেকে মিজান নগর মসজিদ পর্যন্ত রাস্তা না থাকায় ভোগান্তির শিকার হয়ে আসছিলো স্থানীয় বাসিন্দারা। নতুন রাস্তা নির্মাণের জন্য রাস্তা নির্মাণের জন্য স্থানীয়রা ৫ ফুট করে মোট ১০ ফুট জমি দান করায় সেখানে পূর্নাঙ্গ সড়ক রূপ নিয়েছে। দীর্ঘদিনের প্রত্যাশিত সড়কটি বাস্তবায়ন করার জন্য স্থানীয় এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও জমিদানের বিষয়টি সুধি মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। পরে ওই জমিতে সড়ক নির্মাণের জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) প্রকল্পের মাধ্যমে ২ লাখ ১৩ হাজার ১৫৩ টাকা ৩১৩ পয়সার একটি প্রকল্প বরাদ্দ দেয়া হয়।

স্থানীয়রা জানান, মেলান্দহ পৌরসভার মধ্যে এই এলাকাটি অত্যন্ত অবহেলিত। বর্ষার মৌসুম এলেই ব্যাপক জলাবদ্ধতার জন্য চলাচল করা দুষ্কর হয়ে পড়তো। এতে জন সাধারনকে চরম দুর্ভোগ পোহাতে হতো। নতুন রাস্তা নির্মাণের ফলে ওই এলাকার শিক্ষার্থী, ব্যবসায়ী, সাধারণ মানুষ, কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় ও কেন্দ্রীয় কবররস্থানে মরদেহ নেয়ার জন্য যাতায়াতে অনেক সহজ হবে। জনগণ ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগে এ ধরনের উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়ন হওয়ায় এলাকাবাসী সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!