সারাদেশ

মেলান্দহে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

জিএম বাবু, নিজস্ব প্রতিবেদক:

জামালপুরের মেলান্দহ উপজেলায় বন্যা আশ্রয় কেন্দ্রের পাইলিংয়ের নির্মাণকাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকরাম হোসেন নামে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ​মঙ্গলবার দুপুরে উপজেলার নাংলা ইউনিয়নের হরিপুর হোসেনিয়া উচ্চ বিদ্যালয়ে এই দুর্ঘটনা ঘটে।

আকরাম হোসেন(৩০) ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার তারাকান্দি এলাকার খোকন মিয়ার ছেলে।

জানা যায়, জামালপুরের মেলান্দহ উপজেলার নাংলা ইউনিয়ন হরিপুর হোসেনিয়া উচ্চ বিদ্যালয়ে সকাল থেকে বন্যা আশ্রয়ণ কেন্দ্রের পাইলিংয়ের কাজ করছিলেন আকরাম। মঙ্গলবার দুপুরের দিকে পাইলিংয়ের কাজ করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যায়। পরে স্থানীয়রা  উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুর রহমান বিদ্যুৎস্পৃষ্টে এক নির্মাণ শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনা এখনও কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!