খেলাধুলা

মুস্তাফিজকে প্রশংসায় ভাসালেন হারিস রউফ

দাপুটে জয়ে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসর শুরু করেছে লাহোর কালান্দার্স। দলের ৬৯ রানের বড় জয়ে অবদান রেখেছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানও। নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ১৯ রান খরচায় ১ উইকেট শিকার করেছেন ফিজ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে মুস্তাফিজকে প্রশংসায় ভাসিয়েছেন হারিস রউফ। সেই সঙ্গে দলের বোলিং ইউনিট নিয়েও কথা বলেছেন। মুস্তাফিজের কাছ থেকে শিখতে চান জানিয়ে হারিস রউফ বলেন, ‘মুস্তাফিজ বিশে^র নানা প্রান্তে টি-টোয়েন্টি লিগ খেলে থাকে। বাংলাদেশের হয়ে অনেক ভালো পারফরম্যান্সও করেছে। আমাদের বোলিং লাইনআপকে শক্তিশালী বানিয়েছে মুস্তাফিজ। আমার চেষ্টা থাকবে তার কাছ থেকে কিছু শিখে নেওয়ার। উনি অনেক অভিজ্ঞ বোলার। চেষ্টা করব বোলিংয়ের নানা কৌশল উনার কাছ থেকে শিখে নেওয়ার এবং মাঠে সেসব কাজে লাগানোর।’ দলের বোলিং ইউনিট নিয়ে রউফ বলেন, ‘আমাদের বোলিং লাইনআপটা এমন, আন্তর্জাতিক ক্রিকেটেও আমি এরকম বোলিং লাইনআপ খুব একটা দেখিনি। টি-টোয়েন্টির সেরা বোলাররা আমাদের দলে আছে। পেস স্পিন দুই জায়গাতেই। বেঞ্চেও আমাদের ভালো বোলার রয়েছে। কন্ডিশন বুঝে কম্বিনেশন সাজানো হবে। আজকে উসামা মীর বেঞ্চে ছিল, চার পেসার খেলানো হয়েছে। উসামা টি-টোয়েন্টিতে ভালো বোলার। লাহোর সেরা বোলিংটাই খেলানোর চেষ্টা করবে।’ প্রসঙ্গত, পিএসএলের একাদশ আসরের উদ্বোধনী দিনেই মাঠে নেমেছিল মুস্তাফিজ-ইমনের দল লাহোর কালান্দার্স। মুস্তাফিজুর রহমান বল হাতে চেনা ছন্দে ছিলেন। লাহোরের পরের ম্যাচ আগামীকাল রোববার, প্রতিপক্ষ করাচি কিংস।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!