আন্তর্জাতিক

মক্কায় ড্রোন ধ্বংসের দাবি সৌদির, ‘নির্লজ্জ মিথ্যাচার’ বলল ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠী

সৌদি আরবের মক্কা নগরী লক্ষ্য করে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথিদের ছোড়া একটি ড্রোন ধ্বংসের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। তবে পবিত্র মক্কাকে লক্ষ্যবস্তু বানানোর এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। গতকাল শুক্রবার সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, ইয়েমেনের হুথিদের ছোড়া একটি ড্রোন মক্কা অঞ্চলে প্রতিহত করে ধ্বংস করা হয়েছে। সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লেখেন, ‘সন্ত্রাসী হুথি মিলিশিয়াদের ছোড়া একটি ড্রোন মক্কা অঞ্চলে প্রতিহত করে ধ্বংস করা হয়েছে।’ তবে হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সৌদি জোটের এ বক্তব্যকে ‘বড় ধরনের ও নির্লজ্জ মিথ্যাচার’ বলে আখ্যা দিয়েছেন। এর আগেও মক্কা অঞ্চলে হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্তের দাবি করেছে সৌদি আরব। তবে প্রতিবারই পবিত্র নগরী লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে গোষ্ঠীটি। সূত্র: এনডিটিভি

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!