জাতীয়ত্রয়োদশ সংসদ নির্বাচন

বেবিচকের অনুমোদন ছাড়া ড্রোন উড়লে ব্যবস্থা

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গতকাল মঙ্গলবার থেকে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) অনুমোদনহীন সব ধরনের ড্রোন উড্ডয়ন বন্ধ থাকবে। বেবিচকের জনসংযোগ বিভাগের কর্মকর্তা কাওছার মাহমুদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ১০ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত শুরু প্রতিরক্ষা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর ড্রোন উড়বে। এছাড়া আর কোনো ড্রোন উড়বে না। কেউ নিষেধাজ্ঞা ভঙ্গ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন উপলক্ষে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!