ত্রয়োদশ সংসদ নির্বাচনপ্রধান খবররাজনীতি

বিগত দিনে দেশে ভোট-জবাবদিহি ছিল না: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিগত দিনে দেশে ভোট ও জবাবদিহি ছিল না। এবার বাংলাদেশ পুনর্গঠন করার পালা। গতকাল শুক্রবার বিকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠানের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাষ্ট্র গঠনের রূপরেখা তুলে ধরে তারেক রহমান তার বিশেষ পরিকল্পনা ‘আই হ্যাভ এ প্ল্যান’-এর কথা উল্লেখ করেন। তিনি বলেন, আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। আমাদের পরিকল্পনায় ৪ কোটি যুবক ও কয়েক লাখ নারীর জন্য স্থায়ী কর্মসংস্থান গড়ে তোলার সুনির্দিষ্ট রোডম্যাপ রয়েছে। তরুণ প্রজন্মের শক্তিকে কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ রাষ্ট্র গঠনই আমাদের লক্ষ্য। তারেক রহমান বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক রাজনীতির আদর্শকে দেশে পুনরায় প্রতিষ্ঠিত করা হবে। তিনি আরও বলেন, জনগণের শাসন প্রতিষ্ঠা করতে হলে ক্ষমতার জবাবদিহিতা নিশ্চিত করা অপরিহার্য। বিএনপি সেই চর্চা অব্যাহত রাখবে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানে ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ সংযোজন করবে। সংখ্যাগরিষ্ঠতা পেলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করা হবে। তিনি বলেন, আমরা এক ব্যক্তির দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার বিধান চালু করবো। তাছাড়া সংবিধানের ৭০ অনুচ্ছেদের বিষয়টি উন্মুক্ত করবো। তিনি বলেন, ৩১ দফার ভিত্তিতে উচ্চকক্ষ গঠন করা হবে। তারেক রহমান বলেন, নির্বাচিত হতে পারলে আমরা বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার চেষ্টা করবো। তিনি বলেন, একটি রাজনৈতিক দল হিসেবে আমাদের পরিকল্পনা আছে। তাই আমরা সব জায়গায় মেধা ও যোগ্যতাকে প্রাধান্য দেবো। সে যে রাজনৈতিক আদর্শের অনুসারী হোক আমরা নিরপেক্ষ নিয়োগ দেবো। তারেক রহমান বলেন, বিগত দিনে বহু মানুষ গুম-খুন হয়েছে। আমরাও বিএনপির নেতাকর্মীরাও ক্ষতিগ্রস্ত হয়েছি। কিন্তু আমরা প্রতিশোধ চাই না। কারণ প্রতিশোধ ভালো কিছু বয়ে আনে না। তারেক রহমান বলেন, ২০০১ সাল থেকে ২০০৬ সালে দুর্নীতিতে চ্যাম্পিয়ন অপবাদ থেকে মুক্ত করেছে বিএনপি। আগামীতে আমরা দুর্নীতির লাগাম টেনে ধরতে চাই। সুশাসন নিশ্চিত করতে চাই। এ জন্য ন্যায়পাল নিয়োগ করবো। একজন রাজনৈতিক কর্মী হিসেবে নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি, বিগত দিনে আমি ও আমার মা বিচারহীনতার শিকার হয়েছি। আমরা যেহেতু ভুক্তভোগী, তাই আমরা ন্যায়বিচার নিশ্চিত করতে চাই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ইশতেহার ঘোষণা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দলের স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!