রাজনীতিত্রয়োদশ সংসদ নির্বাচন

বিএনপিসহ বিভিন্ন দলের দুই শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:

ইসলামী আদর্শে অনুপ্রানিত হয়ে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন বিএনপিসহ বিভিন্ন দলের  দুই শতাধিক নেতাকর্মী। শুক্রবার বিকালে উপজেলা জামায়াতের কার্যালয়ে জামালপুর-১ আসনের জামায়াতের প্রার্থী নাজমুল হক সাঈদীর হাত ধরে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।

যোগদান অনুষ্ঠানে বকশীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর শফিকুল্লাহ বিএসসির সভাপতিত্বে বক্তব্য রাখেন জামায়াতে ইমলামী মনোনীত প্রার্থী নাজমুল হক সাঈদী, এনসিপির প্রধান সমন্বয়কারী মোসাদ্দেকুর রহমান মানিক, পৌর জামায়াতের আমীর আবদুল মতিন, জামায়াতের নির্বাচনী প্রধান সমন্বয়কারী ইলিয়াছ হোসেন, জামায়াতে ইসলামী বাংলাদেশে সদ্য যোগদানকারী মেরুরচর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা।

এ সময় জামায়াতের পক্ষ থেকে যোগদানকারীদের রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। বগারচর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান, বিএনপি নেতা মাসুদ রানা, বিএনপি নেতা সালামত উল্লাহসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা জামায়াতে যোগদানের পর জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নাজমুল হক সাঈদীর হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন। একই সাথে ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জামায়াতের প্রার্থীর পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

যোগদান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বকশীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা আদেল ইবনে আউয়াল।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!