রাজনীতিপ্রধান খবর

বিএনপিই একমাত্র বাংলাদেশের পক্ষের শক্তি: সালাহউদ্দিন

বিএনপিই একমাত্র দেশের পক্ষের শক্তি মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। গতকাল শুক্রবার কক্সবাজারের চকরিয়ায় সুরাজপুর-মানিকপুরে গণসংযোগকালে তিনি এ কথা বলেন। সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপিই একমাত্র বাংলাদেশের পক্ষের শক্তি। যারা ভারতের পক্ষে, তারা ভারতে পালিয়ে গেছেন। আরেকটি শক্তি বিদেশিদের গোলামি করে বিভ্রান্তিকর রাজনীতি করছে। তিনি বলেন, দেশে যেন আর কোনো দিন ফ্যাসিবাদ ফিরে না আসে সে ব্যবস্থা গড়ে তুলতে হবে। অগণতান্ত্রিক শক্তির উত্থান সবার একই পরিণতি হবে এমন হুঁশিয়ারি দিয়ে তিনি আরো বলেন, বিএনপি দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছে। শহীদদের প্রত্যাশা অনুযায়ী একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ। তাই আগামী ১২ ফেব্রুয়ারি সবাইকে স্বাধীনভাবে মুক্ত পরিবেশে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপির এ নেতা।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!