বিনোদন

প্রকাশ পেলো বহুল প্রতীক্ষিত ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-এর ট্রেলার

মার্ভেল স্টুডিওর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-এর প্রথম ট্রেলার প্রকাশ হয়েছে। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আয়োজিত ‘সিনেমাকন ২০২৬’- এ স্পেশাল আকর্ষণ ছিলো ট্রেলারটি। এটি প্রকাশের পর থেকেই বিশ^জুড়ে ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। নতুন ছবিটিতে দেখানো হয়েছে মাল্টিভার্সকে কেন্দ্র করে এক বিশাল সংঘাতের গল্প। সেখানে আবারও একত্রিত হচ্ছেন পুরোনো ও নতুন সুপারহিরোরা। ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে চলতি বছরের ১৮ ডিসেম্বর। ট্রেলারে সবচেয়ে বড় চমক হিসেবে দেখা গেছে অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়রকে। তিনি নতুন চরিত্রে হাজির হবেন। এবার তিনি অভিনয় করছেন ভিক্টর ভন ডুম বা ডক্টর ডুম চরিত্রে। তিনি মাল্টিভার্স দখলের ভয়াবহ পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন। গল্পে দেখা যায়, থর চরিত্রে থাকা ক্রিস হেমসওর্থ সরাসরি ডুমের মুখোমুখি হন। এক পর্যায়ে ডুম সহজেই থরের অসীম ক্ষমতার হাতুড়ি ধরে ফেলেন। ট্রেলারে আরও দেখা গেছে প্রফেসর এক্স, গ্যাম্বিট, শ্যাং-চি, মিস্টিক ও ইয়েলেনা বেলোভার মতো চরিত্রদের উপস্থিতি। এটা পুরো মার্ভেল মহাবিশ^কে একসঙ্গে যুক্ত করার ইঙ্গিত দিচ্ছে। পরিচালক জো রুসো বলেন, ডক্টর ডুম শুধু একজন খলনায়ক নয়, তিনি অত্যন্ত জটিল এক চরিত্র। সবসময় কয়েক ধাপ আগে ভাবেন। একই সঙ্গে ক্যাপ্টেন আমেরিকা স্টিভ রজার্স চরিত্রে আবারও ফিরতে দেখা যাবে ক্রিস ইভান্সকে। এটিও ভক্তদের জন্য বড় চমক হিসেবে এসেছে। চলচ্চিত্রটি পরিচালনা করছেন রুসো ব্রাদার্স। এটি মার্ভেলের মাল্টিভার্স সাগার অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে ধরা হচ্ছে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!