প্রধান খবরসারাদেশ

পূজার ছুটিতে বিশেষ ব্যবস্থায় খোলা থাকবে সব বন্দরের ব্যাংক

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের সরকারি ছুটিতে দেশের ব্যাংকগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে বিশেষ ব্যবস্থায় খোলা থাকবে সব বন্দরের ব্যাংক। আমদানি-রফতানি বাণিজ্য সচল রাখতে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া ছুটির সমন্বয়ে আগামী শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও দেশের সব ব্যাংক খোলা থাকবে এবং স্বাভাবিক লেনদেন চলবে। গত রোববার এ-সংক্রান্ত সার্কুলার জারি করে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই দিন দেশের সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে সার্কুলারটি পাঠানো হয়েছে। নির্দেশনা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার সরকারি ছুটি থাকবে। এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। সব মিলিয়ে টানা পাঁচদিন দেশের অধিকাংশ ব্যাংক বন্ধ থাকবে। তবে আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক রাখতে এ সময়ে দেশের সব স্থল, সমুদ্র ও বিমানবন্দর এবং সংশ্লিষ্ট এলাকায় অবস্থিত ব্যাংকগুলো খোলা থাকবে। ছুটির দিনগুলোতে এসব ব্যাংকের কার্যক্রম চালু রাখার সময়সূচি নির্ধারণে সংশ্লিষ্ট প্রশাসন, বন্দর কর্তৃপক্ষ ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এ নির্দেশনার ফলে বন্দরের মাধ্যমে পণ্য আমদানি-রফতানির সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা ছুটির মধ্যেও প্রয়োজনীয় ব্যাংকিং সেবা নিতে পারবেন। পাশাপাশি শনিবার দেশের সব ব্যাংক খোলা থাকায় গ্রাহকরা স্বাভাবিক ব্যাংকিং লেনদেনের সুযোগ পাবেন।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!