খেলাধুলা

নেইমারের গোলে জয়খরা কাটলো সান্তোসের

তিন ম্যাচ পর অবশেষে জয়ে ফিরেছে সান্তোস। ব্রাজিলের শীর্ষ ফুটবল লিগে উরবানো কালদেরা মাঠে রেড বুল ব্রাগান্টিনোকে ২-০ গোলে হারিয়েছে নেইমারের দল। গোলের দেখা পেয়েছেন নেইমারের। জয়ে ফিরে পয়েন্ট তালিকার ১৬তম স্থান থেকে ১৪তম স্থানে উঠে এসেছে দলটি। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে এগিয়ে যায় সান্তোস। অতিরক্ত সময়ের পঞ্চম মিনিটে গোল করেন নেইমার। পাল্টা আক্রমণে গ্যাব্রিয়েল বোন্টেম্পোর বাড়ানো বল থেকে বাঁ পায়ের শটে জাল খুঁজে নেন তিনি। লিড নিয়ে বিরতিতে যায় সান্তোস। বিরতির পর সমতায় ফেরার চেষ্টা চালায় ব্রাগান্টিনো। তবে সান্তোসের গোলরক্ষক ডিওগেনেস একের পর এক দুর্দান্ত রক্ষণে দলকে এগিয়ে রাখেন। পুরো ম্যাচে তিনি তিনটি গুরুত্বপূর্ণ বল ঠেকান। ৭০ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন বন্তেম্পো। তার বদলি হিসেবে নামেন রনি। এরপর ৭৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে সান্তোস। স্থির বলের সুযোগ থেকে গোল করেন অ্যাডোনিস ফ্রিয়াস। পুরো ম্যাচে ৫৩ দশমিক ২ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল সান্তোস। তারা সাতটি কর্নারের সুযোগও পায়। অন্যদিকে ব্রাগান্টিনো ১১টি আক্রমণাত্মক শট নিলেও লক্ষ্যে রাখতে পেরেছে মাত্র তিনটি। আগামী ম্যাচে ব্রাজিল কাপের খেলায় করিতিবার মুখোমুখি হবে সান্তোস। আর ব্রাগান্তিনো খেলবে মিরাসলের বিপক্ষে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!