নির্বাচন সুষ্ঠু হলে রাষ্ট্র সংস্কারের সুযোগ থাকবে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ১৬ বছর গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য লড়াই করেছি। নির্বাচনে প্রত্যাশা গণতন্ত্রকে ফিরিয়ে আনা। নির্বাচন সুষ্ঠু হলে রাষ্ট্র সংস্কারের সুযোগ থাকবে। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এ মন্তব্য করেন তিনি। মহাসচিব বলেন, তারেক রহমানের ঠাকুরগাঁওয়ে সফর ইতিবাচক প্রভাব ফেলেছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ইফেক্ট পড়বে না। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তাদের দায়িত্ব পালন করবেন। এবারের ইলেকশনে ইঞ্জিনিয়ারিংয়ের শঙ্কা দেখি না। মির্জা ফখরুল বলেন, সব নির্বাচনকে গুরুত্ব দিই। প্রতিপক্ষকে দুর্বল মনে করি না। জামায়াত কৌশলে বিভিন্নভাবে প্রচার চালায়। নানা ভুয়া নিউজ ছড়িয়ে দেয়। আমরা পজেটিভ রাজনীতি করছি। যাকে খুশি তাকেই ভোট দেন। তবে সবাই ভোট দিতে যাবেন। এসময় দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




