বিনোদন

নতুন ইতিহাস গড়লো ‘ধুরন্ধর ২’

বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে রণবীর সিং অভিনীত ধুরন্ধর: দ্য রিভেঞ্জ (ধুরন্ধর ২)। মুক্তির পর থেকেই বিশ^জুড়ে দাপট দেখানো এই সিনেমা এবার ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে নতুন মাইলফলক স্থাপন করেছে। সিনেমাটির প্রথম পর্ব ধুরন্ধর আগেই দর্শকপ্রিয়তা ও বাণিজ্যিক সাফল্যের ইঙ্গিত দিয়েছিল। তবে সিক্যুেয়ল মুক্তির পর সেই সাফল্য আরও বহুগুণে বেড়ে যায়। মুক্তির মাত্র কয়েক সপ্তাহেই বিশ^ব্যাপী বিপুল অংকের ব্যবসা করে সিনেমাটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। সিনেবাণিজ্য বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, ‘ধুরন্ধর ২’ একাই শত শত কোটি রুপির ব্যবসা করে দ্রুতই হাজার কোটির ক্লাবে প্রবেশ করে। মাত্র দুই সপ্তাহেই বিশ^জুড়ে প্রায় ১৫০০ কোটি রুপির ব্যবসা করে ছবিটি, যা বলিউডসহ আন্তর্জাতিক বক্স অফিসেও নতুন নজির তৈরি করে। রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘ধুরন্ধর’ এবং ২০২৬ সালে মুক্তি পাওয়া এর সিক্যুেয়ল মিলিয়ে বিশ^জুড়ে মোট আয় দাঁড়িয়েছে প্রায় ৩০১৯ দশমিক ৩৫ কোটি রুপি। এই বিশাল অংক ছাড়িয়ে গেছে জনপ্রিয় দক্ষিণী ফ্র্যাঞ্চাইজি বাহুবলী এবং পুষ্পার সম্মিলিত আয়ের রেকর্ডকেও। বিশ্লেষকদের মতে, ভারতের চলচ্চিত্র ইতিহাসে এটিই প্রথম ফ্র্যাঞ্চাইজি, যার দুটি পর্বই হাজার কোটির বেশি ব্যবসা করতে সক্ষম হয়েছে। পাশাপাশি ‘অ’ সার্টিফিকেটপ্রাপ্ত সিনেমা হয়েও এই বিপুল সাফল্য অর্জন করাকে অনেকে নজিরবিহীন ঘটনা হিসেবে দেখছেন। মার্চ মাসে দেশজুড়ে প্রায় ২১ হাজারের বেশি স্ক্রিনে মুক্তি পায় ‘ধুরন্ধর ২’। রিলিজের দিনই ভারতে শত কোটি রুপির বেশি ওপেনিং নিয়ে শুরু করে সিনেমাটি, যা বলিউড ইতিহাসে অন্যতম সেরা উদ্বোধনী হিসেবে বিবেচিত হচ্ছে। সব মিলিয়ে, ধারাবাহিক সাফল্য, রেকর্ড ভাঙা আয় এবং বিশ^জুড়ে দর্শকপ্রিয়তার কারণে ‘ধুরন্ধর ২’ এখন ভারতীয় সিনেমার ইতিহাসে এক নতুন অধ্যায়ের নাম। চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, এই সাফল্য ভবিষ্যতের ফ্র্যাঞ্চাইজি সিনেমাগুলোর জন্যও নতুন মানদণ্ড তৈরি করবে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!