সারাদেশ

দেশে নতুন বিশ্ববিদ্যালয় স্থাপন অযৌক্তিক: সারজিস আলম

শাহ্ জামাল, নিজস্ব প্রতিবেদক:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ক্ষমতাসীন বিএনপি’র কতিপয় এমপি-মন্ত্রী নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি করেছেন। তিনি এর বিরোধীতা করে বলেছেন, দেশে যে পরিমান শিক্ষা প্রতিষ্ঠান আছে, আর বেশি বৃদ্ধি করা দরকার নাই, বরং এই প্রতিষ্ঠানগুলোকে সুন্দরভাবে পরিচালনা এবং শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষার্থী বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেছেন। তিনি মেধার মূল্যায়নের উপর গুরুত্বারোপ করে আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের তুলনায় শিক্ষকের মেধা কম থাকবে; এমন শিক্ষক চাই না। কারণ শতাধিক বিশ্ববিদ্যালয় স্থাপন করলেন, অথচ আন্তর্জাতিক স্কোরে একটাও নাই। এমন বিশ্ববিদ্যালয় গড়ে খরচ বাড়ানো অযৌক্তিক।
সারজিস আলম ২৩ জুলাই বিকেল ৫টায় জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে জামালপুরের (মেলান্দহ) বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) ছাত্র শক্তি আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

জাবিপ্রবি ছাত্র শক্তির আহবায়ক লিটন আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় এনসিপি’র সমন্বয়ক লুৎফর রহমান, ছাত্র শক্তি কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহিদ হাসান, জুলাই অভুত্থানের বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক শরিফ হোসাইন প্রমুখ নেতৃবৃন্দ এতে বক্তব্য রাখেন। সভায় এনসিপি-যুবশক্তি, ছাত্র শক্তির কেন্দ্রীয়-জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!