জাতীয়

দুর্নীতি দেশের প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে: বিমানমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেছেন, দুর্নীতি দেশের প্রধান সমস্যা হয়ে দাড়িয়েছে। এই দুর্নীতি বন্ধ করা গেলে বেশিরভাগ সমস্যাই সমাধান হয়ে যাবে। তাই দুর্নীতিমুক্ত দেশ গঠনে প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তাবায়নে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। গতকাল রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এসব কথা বলেন। আফরোজা খানম বলেন, সরকারি কাজের টেন্ডার, সার ডিলার নিয়োগসহ সকল কাজে দলীয় পরিচয় না দেখে যোগ্যদের প্রাধান্য দিতে হবে। অন্যদিকে কৃষিজমি রক্ষায় প্রশাসনকে আরও কঠোর ভূমিকা পালন করতে নির্দেশ দিয়েছেন তিনি। দেশের সাধারণ জনগণ আমাদের অনেক আশা নিয়ে ভোট দিয়েছেন। কি পেলাম, সেটা বড় কথা নয়। বরং জনগণ কি পেলো সেটাকে বড় করে দেখতে হবে। এরপর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় উপস্থিত হয়ে মন্ত্রী বলেন, নারীরা আজ যেমন ঘর সামলাতে পারে, তেমনি দেশও চালাতে পারে। প্রধানমন্ত্রী তারেক রহমান নারীর উন্নয়নের জন্য ৩১ দফার আলোকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। ইতিমধ্যে দেশের বিভিন্ন জায়গায় নারীদের জন্য ফ্যামিল কার্ডের ব্যবস্থা করেছেন। জেলা শহরের সমন্বিত সরকারি অফিস ভবনের মাল্টিপারপাস হলরুমে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে নারী সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আফরোজা খানম বলেন, নারীরা যেন সমাজে এগিয়ে থাকে, নারী উদ্যোক্তারা যেন তাদের কাজে ভূমিকা রাখতে পারে। এ জন্য সরকারের পক্ষ থেকে আমরা সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবো। জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তর আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মর্জিনা ইয়াসমিন, জেলা মহিলা দলের সভাপতি সাবিহা হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিমানমন্ত্রী আফরোজা খানম দপ্তরের প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!