ফিফা ওয়াল্ড কাপ ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কেউই খেলতে চায় না : থমাস টুখেল

বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হারের পর এখন তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে হবে ইংল্যান্ডকে। তবে এই ম্যাচকে মোটেও গুরুত্বের সঙ্গে দেখছেন না কোচ থমাস টুখেল। তার মতে, ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে যাওয়ার পর এমন ম্যাচ খেলতে নামা খেলোয়াড়দের জন্য একপ্রকার ‘অনাকাক্সিক্ষত দায়িত্ব’। টুখেল মনে করেন, বিশ^কাপের মতো আসরে সেমিফাইনালে সবকিছু উজাড় করে দেওয়ার পর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের জন্য খেলোয়াড়দের মানসিকভাবে প্রস্তুত রাখা খুবই কঠিন। মায়ামিতে ফ্রান্সের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে টুখেল বলেন, ‘আমাদের কোনো খেলোয়াড়ই এই ম্যাচ খেলতে চায় না, ফ্রান্সের খেলোয়াড়রাও চায় না। সবাই ফাইনাল খেলতে চেয়েছিল। সেই লক্ষ্য অর্জনের জন্য আমরা সবকিছু দিয়েছি। কিন্তু বাস্তবতা হলো, এখন আমাদের এই ম্যাচ খেলতে হবে। ফ্রান্সের তুলনায় আমরা একদিন কম বিশ্রাম পেয়েছি, তবুও পেশাদারিত্বের সঙ্গে ম্যাচটি খেলব।’ আটলান্টায় অনুষ্ঠিত সেমিফাইনালে দীর্ঘ সময় এগিয়ে থেকেও শেষ মুহূর্তে ২-১ ব্যবধানে হেরে যায় ইংল্যান্ড। অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে গিয়েছিল ইংলিশরা, কিন্তু এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্তিনেজের গোল তাদের স্বপ্ন ভেঙে দেয়। তবে হতাশার মাঝেও দলের পারফরম্যান্স নিয়ে গর্বিত টুখেল। তার মতে, সেমিফাইনালে পৌঁছানোই একটি বড় অর্জন, বিশেষ করে যখন অনেক শক্তিশালী দল তার আগেই বিদায় নিয়েছে, ‘আরেকটি বিশ^কাপ খেলতে আমাদের চার বছর অপেক্ষা করতে হবে। তাই সেমিফাইনালে ওঠা অবশ্যই বড় সাফল্য। বিশে^র অনেক বড় ফুটবল শক্তি এর আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। এটা নিঃসন্দেহে অর্জন। কিন্তু এই মুহূর্তে কেউ সেটা শুনতে চায় না, আমিও না। কারণ আমরা নিজেদের কাছ থেকে আরও বেশি আশা করেছিলাম।’ আজ শনিবার দিবাগত রাত ৩ টায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্স ও ইংল্যান্ড।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!