জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির

বঙ্গভবনে শপথ নেওয়ার আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমধাস্থিলে শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শুক্রবার বাদ জুমা দুপুর ২টায় রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে তাদের সমাধিস্থলে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল। শ্রদ্ধা জানানোর পর সূরা ফাতিহা পাঠ করে দোয়া-মোনাজাত করেন তিনি। এর আগে বেইলি রোডের মিনিস্ট্রি মসজিদে জুমার নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে মুসল্লিদের সঙ্গে হাত মেলান তিনি। এ সময় উপস্থিত সবার উদ্দেশ্যে রাষ্ট্রপতি বলেন, আপনারা সবাই ভালো থাকবেন, দেশের মানুষ যেন ভালো থাকে।
২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৪০
এফএনএস: গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গতকাল শুক্রবার সকাল ৮টার মধ্যে এই মৃত্যুর ঘটনা ঘটে। তবে এ সময়ের মধ্যে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। একই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন ৯৪০ জন। স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ২১ আগস্ট পর্যন্ত হামের উপসর্গে দেশে ৮২৯ জনের মৃত্যুর হয়েছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছেন ৯৯ জন। এ নিয়ে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা ৯২৮ জনে পৌঁছেছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা ৮৭৬ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৬৪ জনের। মোট ৯৪০ জন হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন। ১৫ মার্চ থেকে ২১ আগস্ট পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ২৮ হাজার ৮২৫ জন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে ১ লাখ ২৪ হাজার ৫৫৮ জন হাসপাতাল ছেড়েছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২১ আগস্ট পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৪৭ হাজার ৫৯১ জনের। এ সময়ের মধ্যে হাম শনাক্ত হয়েছে ১৮ হাজার ২০৮ জনের।




