ত্রয়োদশ সংসদ নির্বাচনরাজনীতিসারাদেশ

জামালপুর-৩ আসনে প্রায় ১ লাখ ২৬ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হলেন বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল

মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনে নিরঙ্কুশ জয় পেয়েছেন বিএনপির প্রার্থী ও দলটির জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেসরকারিভাবে ফল ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুপ আলী। ঘোষিত ফল অনুযায়ী, এ আসনের ১৫৪টি ভোটকেন্দ্র ও একটি পোস্টাল ভোট গণনাকেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীকে মোস্তাফিজুর রহমান বাবুল পেয়েছেন ২ লাখ ৭ হাজার ৪১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মুজিবুর রহমান আজাদী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮১ হাজার ৪৩০ ভোট। ফলাফলে দেখা যায়, তিনি ১ লাখ ২৫ হাজার ৯৮২ ভোটের বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন।

উল্লেখ্য, জামালপুর-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৩৪ হাজার ৬২৩ জন। এবারের নির্বাচনে মোট নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!