সারাদেশ

জামালপুরে ১৩ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা

নিজস্ব প্রতিবেদক:
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জামালপুরে ১৩ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়েছে। ভাষা সৈনিক এম এ আউয়াল ফাউন্ডেশনের উদ্যোগে ও আমাদের পাথালিয়া ফেসবুক গ্রুপের সহযোগিতায় এই সম্মাননা দেয়া হয়।

শুক্রবার বিকালে শহরের হযরত শাহ্ জামাল (রহ:) স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত সম্মাননা অনুষ্ঠানে সাইফুল ইসলাম আল-আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম বুলবুল, বীর মুক্তিযোদ্ধা বাবুল মিয়া, হযরত শাহ্ জামাল (রহ:) স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আসাদুজ্জামান, ভাষা সৈনিক এমএ আউয়াল ফাউন্ডেশনের উপদেষ্টা খন্দকার এমলাক হোসেন সাদী, সাংবাদিক মোহাম্মদ আলী, ফারজানা পারভীন প্রমুখ। আলোচনা সভা শেষে পাথালিয়া এলাকার ১৩ জন জীবিত বীর মুক্তিযোদ্ধার হাতে সম্মানার ক্রেস্ট তুলে দেয়া হয়।

পরে সবার অংশগ্রহণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আমাদের পাথালিয়া ফেসবুক গ্রুপের এডমিন মোহাম্মদ রাসেল মিয়া।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!