রাজনীতি

জামালপুরে স্বতন্ত্র প্রার্থীকে শোকজ

স্টাফ রিপোর্টার:
জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দীকি শুভকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি তাকে এই নোটিশ প্রদান করে।

নোটিশ সূত্রে জানা গেছে, সাদিকুর রহমান সিদ্দিকী শুভ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী এলাকা- ১৪০, জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের একজন স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী। গত বুধবার দুপুরে মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী বাজারে তিনি কর্মী-সমর্থক নিয়ে মিছিল করেছেন। অভিযোগের বিষয়টি যাচাই করে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির নিকট প্রাথমিকভাবে সত্য বলে পরিলক্ষিত হয়। ভোট গ্রহনের জন্য নির্ধারিত দিনের ৩ সপ্তাহ সময়ের পূর্বেই নির্বাচনী প্রচার করায় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ৩, ৯ ও ১৮ এর লঙ্ঘন বলে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির নিকট প্রতীয়মান হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত সিভিল জজ আরিফ হোসাইন। এই অভিযোগের বিষয়ে কেন তার বিরুদ্ধে নির্বাচন কমিশন বরাবর সুপারিশসহ প্রতিবেদন প্রেরণ করা হবে না তা আগামী ২৫ জানুয়ারী সকাল ১১টায় কমিটির কার্যালয়ে স্ব-শরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে ব্যাখ্যা প্রদানের জন্য স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভকে নির্দেশ প্রদান করা হয়।

স্বতন্ত্র প্রার্থী সাদেকুর রহমান বলেন, আমার কর্মী সমর্থকরা হাজরাবাড়ী বাজারে মিছিল করেছে। ঘটনার সময় সেখানে আমি উপস্থিত ছিলাম না। নির্দিষ্ট তারিখে আদালতে উপস্থিত হয়ে জবাব দেবো।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!