সারাদেশ

জামালপুরে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক:
জামালপুরে যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সূর্যদোয়ের সাথে সাথে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহিদ স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি।

এছাড়াও একই সময়ে জামালপুর কেন্দ্রীয় শহিদ স্মৃতি স্তম্ভে শহিদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন, জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী, পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন, বীর মুক্তিযোদ্ধা, বিএনপি, জামালপুর জেলা প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এছাড়াও দিবসটি উপলক্ষে কুচকাওয়াজ, শিশু-কিশোরদের নিয়ে ২৬ মার্চের তাৎপর্য নিয়ে রচনা ও চিত্র্র্রাঙ্কন প্রতিযোগিতাসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!