সারাদেশ

জামালপুরে গৃহবধূকে নির্যাতন করায় স্বামীসহ শ্বশুড়-শ্বাশুড়িকে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক:

জামালপুরে গৃহবধূ নির্যাতনের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় স্বামী, শ্বশুড়-শ্বাশুড়িকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থ  দণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই দন্ডাদেশ প্রদান করেন।
দণ্ডিত ব্যক্তিরা হলেন, জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার দক্ষিণ ঝাউডাঙ্গা গ্রামের মো: সোহেল মিয়া (৩০) তার বাবা মো: মাহমুদ আলী(৫৩) এবং মা মোছাঃ ধলি বেগম (৪৮)।

রাষ্ট্রপক্ষে আইনজীবী অ্যডভোকেট মোঃ ফজলুল হক জানান, জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার দক্ষিণ ঝাউডাঙ্গা গ্রামের সোহেল মিয়া ২০১৯ সালের ২২ নভেম্বর একই উপজেলার কোলাকান্দা গ্রামের মো: ফজলুল হকের মেয়ে ফাহিমা খাতুনকে(২১) বিয়ে করেন। বিয়ের পর সোহেল ৩ লক্ষ টাকা যৌতুকের জন্য ফাহিমাকে প্রায়ই নির্যাতন করতেন। টাকা
পরিশোধ করতে ব্যর্থ হওয়ায়, দোষী ব্যক্তিরা ২০২২ সালের ১৭ নভেম্বর ফাহিমাকে শারীরিকভাবে নির্যাতন করে। ঘটনার ১৫ দিন পর ফজলুল হক নির্যাতনের ব্যাপারে জানতে পেরে আহত মেয়েকে শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করে ৭ ডিসেম্বর দেওয়ানগঞ্জ থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ তাদের বিরুদ্ধে ঘটনার সত্যতা পায় এবং অভিযোগপত্র দাখিল করেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম ৯ জন সাক্ষী এবং প্রাসঙ্গিক নথি যাচাই করে তাদের দোষী সাব্যস্ত করেন।

দোষী সাব্যস্ত হওয়ায় ফাহিমার স্বামী মোঃ সোহেল মিয়াকে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ১১ গ ধারায় ২ বছর সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা  করে। এছাড়াও দোষ প্রমাণিত হওয়ায় ফাহিমার শ্বশুর মোঃ মাহমুদ আলী এবং শ্বাশুড়ি মোছাঃ ধলি বেগমকে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ১১গ /৩০ ধারায় দুইজনকে দেড় বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেন।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!