বিনোদন

ছেলের সঙ্গে জলকেলিতে মাতলেন অপু

মায়ের স্নেহের কাছে পানির ঢেউও যেন হয়ে ওঠে আনন্দের খেলা। কখনোই ছেলেকে আগলে রাখা, কখনোই তার সঙ্গে হাসি-খুনসুটিতে মেতে ওঠা এমনই কিছু ভালোবাসার মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাগ করে নিয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ^াস। ছেলে আব্রাম খান জয়কে নিয়ে জলকেলির সেই ছবিগুলোতে ধরা পড়েছে মা-ছেলের স্নেহমাখা সময়। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব অপু বিশ^াস। ছেলেকে নিয়ে কয়েকটি ছবি প্রকাশ করেছেন তিনি। ছবিগুলোতে দেখা যায়, সুইমিং পুলের পানিতে ছেলেকে আগলে রেখেছেন অপু। কখনোই ছেলের দিকে তাকিয়ে হাসছেন, কখনোই তাকে জড়িয়ে ধরে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন। একটি ছবিতে মায়ের প্রতি ছেলের ভালোবাসার মুহূর্তও ধরা পড়েছে। ছবিগুলো প্রকাশ করে ক্যাপশনে অপু বিশ^াস লিখেছেন, ‘লক্ষ্মী সোনা আদর করে দিচ্ছি তোকে, লক্ষ্য চুমু মায়াভরা তোর মুখে মাশাআল্লাহ।’ অপুর এই ছবিগুলোতে মুগ্ধতা প্রকাশ করেছেন ভক্ত-অনুরাগীরা। মন্তব্যের ঘরে মা-ছেলের মিষ্টি মুহূর্তের প্রশংসা করছেন অনেকে। একজন লিখেছেন, ‘দিদি ভাই, তোমাদের চমৎকার লাগছে।’ আরেকজনের মন্তব্য, ‘আপনাদের দুইজনকে খুব সুন্দর লাগছে।’

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!