লাইফস্টাইল

ঘরোয়া উপায়ে নিন শুষ্ক চুলের যত্ন

শীতকালে অনেকেরই চুল শুষ্ক-রুক্ষ হয়ে পড়ে। কিন্তু শীত শেষেও যদি এই সমস্যা না কমে ,তা হলে সাবধান হওয়া জরুরি। চুল রুক্ষ-শুষ্ক হলে অনেক বেশি জট পড়ে। সেই জট ছাড়াতে গিয়ে হিমশিম খেতে হয়। এতে চুলও বেশি ওঠে। নিত্যনতুন পণ্য ব্যবহার করলে বা অতিরিক্ত পরিমাণে চুলে স্টাইল করলে চুল শুষ্ক হয়ে ওঠে। আবার ক্ষারযুক্ত শ্যাম্পু ব্যবহারের কারণেও চুলে শুষ্কতা দেখা দেয়। অনেক সময় স্পা করালেও এই সমস্যা থেকে মুক্তি মেলে না। এমন পরিস্থিতিতে চুলের যত্নে ঘরোয়া সমাধান অনুসরণ করতে পারেন। যেমন-

অ্যালোভেরা ও দইয়ের মাস্ক
অ্যালোভেরা ও দইয়ের মাস্ক চুলে অতিরিক্ত আর্দ্রতা দেয়। টকদই চুলের প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনতেও সাহায্য করে। ২ চামচ টকদইয়ের সঙ্গে ১ চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে হেয়ার প্যাক বানিয়ে নিন।

ডিম ও অলিভ অয়েল
চুল শুষ্ক চুল হলে ভেঙে যায়, চুল পড়াও বাড়ে। এই ধরনের সমস্যা দূর করতে ডিম ও অলিভ অয়েলের হেয়ার প্যাক ব্যবহার করতে পারেন। ডিমের সাদা অংশের সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে চুলে লাগিয়ে নিন।

কলা ও টকদই
পাকা কলা ভালোভাবে চটকে টকদই মিশিয়ে নিন। শুষ্ক-রুক্ষ চুলে এই হেয়ার প্যাক লাগালে চুল হবে নরম ও মসৃণ।

হেয়ার প্যাক ব্যবহারের আগে যা জানা জরুরি
যে কোনও হেয়ার প্যাক ভেজা চুলে মাখবেন। হেয়ার প্যাক ব্যবহারের আগে অবশ্যই শ্যাম্পু করে নেবেন। হেয়ার প্যাক লাগিয়ে ৩০-৪৫ মিনিট অপেক্ষা করুন। ক্ষারমুক্ত শ্যাম্পু এবং হালকা গরম পানি দিয়ে মাথা ধুয়ে নেবেন। শ্যাম্পুর করার পরে অবশ্যই হেয়ার সিরাম মেখে নেবেন।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!