সারাদেশ

ক্লাস চলাকালে ছাদের পলেস্তারা খসে ৩ শিক্ষার্থী আহত

লক্ষ্মীপুরের রায়পুরে একটি লক্ষ্মীপুরের ক্লাস চলাকালে ঝুঁকিপূর্ণ ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ে তিন শিক্ষার্থী আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার দেবীপুর গ্রামের জনকল্যাণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির কক্ষে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীরা হলো- সাদিয়া আক্তার, নাদিয়া আক্তার ও রিতু বণিক। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম বলেন, পাঠদানের সময় ছাদের একটি অংশের পলেস্তারা খসে পড়ে আহত শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে পরিবারের কাছে পাঠানো হয়েছে। তিনি জানান, বিকল্প ব্যবস্থা না থাকায় ঝুঁকিপূর্ণ ভবনেই শ্রেণি কার্যক্রম চালানো হচ্ছিল। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। রায়পুর উপজেলা শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, ভবনটির ঝুঁকিপূর্ণ অবস্থা সম্পর্কে তারা অবগত ছিলেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে বরাদ্দ না থাকায় কোনো উদ্যোগ নেওয়া সম্ভব হয়নি।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!