খেলাধুলা

এলপিএলে খেলার জন্য অনাপত্তি সনদ পেলেন শাহীন

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলার জন্য এনওসি পেয়েছেন পাকিস্তানের পেসার শাহীন শাহ আফ্রিদি। সব ঠিক থাকলে ক্যান্ডি রয়্যালসের জার্সিতে এলপিএল মাতাবেন শাহীন আফ্রিদি। এবারই প্রথম এলপিএলে খেলবেন এই বাঁহাতি পেসার। শাহীনকে এলপিএলের জন্য এনওসি দেওয়ার বিষয়টি ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোকে নিশ্চিত করেছে পিসিবি। কিছুদিন আগে ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড সফরের টেস্ট দল থেকে বাদ দেওয়া হয়েছে শাহীন শাহ আফ্রিদিকে। তার আগে বাংলাদেশ সফরে এসে মিরপুরে প্রথম টেস্টে খেললেও সিরিজের দ্বিতীয় টেস্টে সিলেটে একাদশে রাখা হয়নি শাহীন শাহ আফ্রিদিকে। টেস্টের চেয়ে এখন সাদা বলেই কিছুটা বেশি মনোযোগী শাহীন আফ্রিদি। ওয়ানডে ফরম্যাটে দলের অধিনায়কও। সর্বশেষ ঘরের মাঠে ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারিয়েছিল শাহীনের নেতৃত্বাধীন পাকিস্তান। পরে বাংলাদেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে একই ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছেও। অস্ট্রেলিয়া সিরিজে বল হাতে ৩ ম্যাচে ৭ উইকেট নিয়েছিলেন শাহীন। ওয়ানডের সাথে টি-টোয়েন্টিতেও পাকিস্তান দলে নিয়মিত মুখ শাহীন শাহ আফ্রিদি। পাকিস্তানের জার্সিতে টি-টোয়েন্টিতে ১৩৬ উইকেট শাহীনের, পাকিস্তানের আর কেউ এই ফরম্যাটে এর চেয়ে বেশি উইকেট নিতে পারেননি। এলপিএল শাহীনের খেলা দ্বিতীয় বিদেশি লিগ হতে যাচ্ছে। এর আগে বিগ ব্যাশে ব্রিসবেন হিটের জার্সিতে খেলেছিলেন শাহীন শাহ আফ্রিদি। ৪ ম্যাচে ২ উইকেট তোলা শাহীনের বিগ ব্যাশ সেরকম ভালো যায়নি যদিও।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!