সারাদেশ

ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা

নিজস্ব প্রতিবেদক:

জামালপুরের ইসলামপুর উপজেলায় দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামসের সহযোগিতায় সোমবার দুপুরে ইসলামপুর উপজেলা পরিষদ চত্বরে ১৪টি স্টলের অংশ গ্রহনে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে দুপুরে পরিষদ চত্তর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে পূনরায় মেলা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। এ সময় অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন শেষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমূল হোসাইন। এতে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, মৎস্য কর্মকর্তা জাকির হোসেন, বিসিসিপি প্রোগ্রাম পরিচালক ডা. জিনাত সুলতানা, ডেপুটি ডিরেক্টর সোনিয়া ইসলাম, সহকারী পরিচালক আঃ সালাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবির আহমেদ বিপুল মাস্টারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জেন্ডার ও জলবায়ু বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম প্রদর্শনের মাধ্যমে মেলাটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয় একই সঙ্গে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান মেলাটিকে আরও প্রাণবন্ত ও আকর্ষণীয় করে তোলে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!