সারাদেশ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জামালপুরে বিএনপি’র আলোচনা সভা, দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক:
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জামালপুর আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে বিএনপি। শনিবার বিকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জামালপুর শহর বিএনপি এই অনুষ্ঠানে আয়োজন করে।

আলোচনা সভায় শহর বিএনপির সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো: ওয়ারেছ আলী মামুন।
এ সময় ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদদের অসামান্য আত্মত্যাগের কথা স্মরণ করে ওয়ারেছ আলী মামুন বলেন, ‘৫২ এর ভাষা আন্দোলনই আমাদের স্বাধীনতার বীজ বপন করেছিল। আজ আমরা আমাদের মায়ের ভাষায় কথা বলতে পারছি সেই বীর শহীদদের রক্তের বিনিময়ে। গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের লড়াইয়েও ভাষা আন্দোলনের চেতনা আমাদের প্রেরণা যোগায়।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান আহমেদ খান লোটন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার মুস্তাফিজুর রহমান আরমান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, জামালপুর সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মো: রুহুল আমীন মিলন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মো: আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ।

আলোচনা সভা শেষে মহান ভাষা আন্দোলনে শাহাদাতবরণকারী বীর শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও গবীরদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!