জাতীয়

আগামী এক বছর ইন্ড্রাস্টিয়াল স্কেলে কৃষিপণ্য রপ্তানি করা হবে: কৃষিমন্ত্রী

কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ বলেছেন, আগামী এক বছরে ইন্ড্রাস্টিয়াল স্কেলে কৃষিপণ্য রপ্তানি করা হবে। গতকাল বৃহস্পতিবার কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, কৃষি দেশের অর্থনীতির মেরুদণ্ড।দেশের বৃহৎ সংখ্যক জনগোষ্ঠী এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট। সঠিক পরিকল্পনার মাধ্যমে কৃষিখাতকে ঢেলে সাজানো হবে। দেশের অর্থনীতি শক্তিশালী করতে কৃষিকে প্রাধান্য দিতে হবে। মন্ত্রী আগামী এক বছরে কৃষিপণ্যের আমদানি কমিয়ে আনার পাশাপাশি কৃষিপণ্য রপ্তানি বাড়ানোর বিষয়ে সরকারের পরিকল্পনার কথা জানান। দেশের কৃষিকে এগিয়ে নিয়ে যেতে মন্ত্রী সবার সহযোগিতা কামনা করেন। শুভেচ্ছা বিনিময়কালে কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেন, কৃষি অন্যতম গুরুত্বপূর্ণ সেক্টর। এ সেক্টরের সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। এ সময় কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে, কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!