প্রধান খবররাজনীতি

জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন, জুলাইয়ে গুলিবিদ্ধ হওয়ার স্থানগুলোতে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ সংরক্ষণ এবং শহীদ ও আহতদের সঠিক তালিকা প্রণয়ন করে তাদের প্রাপ্য সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহত সেল। শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরে সংগঠনটি। সংবাদ সম্মেলনে জুলাইয়ে শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়’র মা সামসি আরা জামান বলেন, সন্তান হারানোর পর থেকেই আমরা চাই জুলাই সনদ বাস্তবায়ন হোক। অন্তর্বর্তী সরকারের সময় নানা জটিলতার পরও এ বিষয়ে একটি ঐকমত্য তৈরি হয়েছিল। তবে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর বিষয়টি নিয়ে নতুন করে নানা আলোচনা শোনা যাচ্ছে। তিনি বলেন, আমরা চাই জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন হোক। আমাদের সন্তানরা যে স্বপ্ন নিয়ে জীবন দিয়েছে, সেই স্বপ্ন পূরণে এ সনদের বাস্তবায়ন জরুরি। তারা কোনো কারণ ছাড়াই রক্ত দেয়নি; দেশের একটি সুন্দর ভবিষ্যতের জন্যই তারা আত্মত্যাগ করেছে। নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, সরকার যেন দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নেয়। অন্যথায় শহীদ ও আহতদের পরিবার আবারও রাজপথে নামতে বাধ্য হবে। সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর দক্ষিণের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহত সেলের প্রধান সমন্বয়কারী মো. অসিন বলেন, জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে এখন স্পষ্ট অবস্থান নেওয়া প্রয়োজন।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!